বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

জীবিত হজযাত্রীকে মৃত দেখানো ওসির ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জীবিত এক হজ যাত্রীকে পুলিশ প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার।
আজ রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হবে।
আদালতে ওসির পক্ষে আইনজীবী ছিলেন শাহরিয়ার কবির বিপ্লব। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কায়সার জাহিদ ভূঁইয়া।
তিনি বলেন, আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার হজে যাওয়ার কথা ছিলো ১৮ বা ২৯ জুলাই। কিন্তু ২০ জুন ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ প্রতিবেদনে তাকে মৃত বলে দেখতে পাওয়া যায়। পরে তিনি এ বিষয়ে রিট দায়ের করেন।
হজযাত্রীকে ‘মৃত’ দেখানোয় আখাউড়ার ওসিকে তলব
এরপর ১৭ জুলাই সোমবার আদালত ওসিকে তলব করে রুল জারি করেন। আদেশে আজ হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
রুলে পুলিশ প্রতিবেদনে জীবিত ব্যক্তিতে মৃত দেখানো কেন বেআইনী হবে না- তা জানতে চেয়েছে আদালত। স্বরাষ্ট্র, ধর্ম, আইজিপি, ব্রাহ্মণবাড়িয়ার এসপি ও আখাউড়া থানার ওসিকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওসির আইনজীবী বলেন, মোট ১৯৯ জনের পুলিশ প্রতিবেদনের জন্য আখাউড়ার ওসির কাছে পাঠানো হয়। ওসি ১০জন এসআই ও একটি ফাঁড়িকে প্রতিবেদন দিতে দায়িত্ব দেন। সবাই রিপোর্ট দিলে এসআই আবুল কালাম আজাদ টেলিফোনে কম্পিউটার অপারেটরকে প্রতিবেদন দেন। যেখানে একজন মৃত ও আরেকজনের বিষয়ে দুটি মামলা আছে বলে উল্লেখ করেন। কিন্তু অপারেটর যার বিরুদ্ধে মামলা আছে তার স্থলে মৃত ব্যক্তির বিষয়টি উল্লেখ করেছেন।  আইনজীবী বিপ্লব বলেন, আবেদনে ওসি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ