মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

কাতার আলনূর সেন্টারের ধূমপান ও মাদক প্রতিরোধ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধূমপান ও মাদক মুক্ত বাংলাদেশ কমিউনিটি গড়ার দৃঢ় প্রত্যয়ে কাতার আলনূর কালচারাল সেন্টারের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ধূমপান ও মাদক প্রতিরোধ কর্মশালা।

গত ২১ জুলাই দোহার ফানার ইনস্টিটিউটে অর্থ সম্পাদক সালেহ নুরুন্নবীর উপস্থাপনায় ও সমাজকল্যাণ পরিচালক পেয়ার মুহাম্মদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ সহকারী পরিচালক প্রকৌশলী জাহেদুল ইসলাম।

ধূমপান ও মাদকের শারিরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন প্রখ্যাত চিকিৎসক ডা: মীর আকরাম, কুরআন সুন্নাহর দৃষ্টিতে ধূমপান ও মাদকের ইহ পরকালীন ভয়াবহ পরিণাম শীর্ষক প্রমাণ্য আলোচনা করেন কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতিব, আলনূর সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

আলনূর গবেষণা বিভাগীয় পরিচালক ও কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য অধ্যাপক আমিনুল হক ধূমপানের ক্ষতিকর প্রভাব ও এর থেকে মুক্তির উপায় শীর্ষক তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রথম আলোর কাতার প্রতিনিধি ও স্থানীয় মানবাধিকার কমিটির গবেষক তামীম রাইহান কাতারে বাংলাদেশীদের মাদক বাণিজ্য ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার পরিসংখ্যান পেশ করে কমিউনিটি নেতৃবৃন্দকে এ ব্যাপারে বলিষ্ট ও সমন্বিত পদক্ষেপ গ্রহনের আহবান জানান।

আলনূর শিক্ষা বিভাগীয় পরিচালক প্রকৌশলী সালাউদ্দিন বলেন, ধূমপান ত্যাগের জন্য ইচ্ছা শক্তি, খোদাভীতি ও সৎসঙ্গ প্রয়োজন। জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাদক ও ধূমপান প্রতিরোধ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে প্রতিটি সমাজ বান্ধব কর্মসূচিতে আলনূরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলনূর নেতৃবৃন্দ কাতারে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় এ জাতীয় কর্মশালা আয়োজনের ঘোষণা দেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আলনূর শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, প্রশিক্ষক হাফেজ শাহাদাত হোসাইন ও হাফেজ মুস্তাফিজ, ঢাকা সমিতির সভাপতি প্রকৌশলী আলিম উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সাগর, বাংলাদেশ চিলড্রেন ফোরামের উর্ধ্বতন দায়িত্বশীল প্রকৌশলী শামস ইলিয়াস প্রমুখ। মহিলা কর্ণারে আলোচনা করেন মাওলানা মাহমুদা ও ডা: বুশরা রহমত।

কাতারে আল নূর কালচারাল সেন্টারের কুরআন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ