শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হজ মৌসুমে পবিত্র মক্কায় কেন আসে বাহারি রঙের এসব কবুতর?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

পবিত্র মক্কা নগরীতে হজের মৌসুমে বাহারি রঙের কবুতর দেখা যায়। ইসলাম এসব কবুতর শিকার নিষিদ্ধ করেছে। শিকার করলে ফিদিয়া ওয়াজিব হয়।

জিলহজ মাসের শুরুর দিকে মদিনা মুনাওয়ারা থেকে কবুতরগুলো মক্কায় আসে এবং হজ শেষে মদিনায় ফিরে যায়।

সংবাদ সংস্থা আল আরাবিয়া ডটনেট-এর একটি প্রতিবেদনে বলা হয়, হজের মৌসুমের শুরুর দিকে এসব কবুতর ঝাঁকে ঝাঁকে মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় আসে এবং হজ শেষে আবার মদিনায় ফিরে যায়।

মক্কায় আসা এ কবুতরের ব্যাপারে ধারণা করা হয়, রাসুল সা. গারে সাউর (হেরা গুহায়) অবস্থানকালে মক্কার কাফেরদের দৃষ্টি থেকে তাকে আড়াল করার জন্য যেই কবুতর গুহার মুখে বাসা তৈরি করেছিল এই কবুতর সে সমস্ত কবুতরেরই বংশধর।

অনেকে বলেন, হযরত নুহ আ. এর সময়ে আল্লাহর পক্ষ থেকে আসা তুফান যখন থেমে গেল, তখন তিনি শুষ্ক জমিনের খোঁজে বের হলেন এবং সেই কাজে একটি কবুতর ব্যবহার করলেন। আর মক্কায় আগমনকারী কবুতর সে সমস্ত কবুতরেরই বংশধর।

ইসলামি দলের শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করবেন?

সূত্র: আল আরাবিয়া ডটনেট