মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

আন্দোলনের পর সাত কলেজের পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শাহবাগে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে লিখিত আকারে পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বৃহস্পতিবার কলেজগুলোর বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিশ আকারে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষের সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার নোটিশও দিতে শুরু করেছে।

সেলিম উল্লাহ জানান, সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে।

এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে হতে পারে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলছে, শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করতে চাওয়ায় শিক্ষার্থীদের সরিয়ে দেয়া ও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তারা অবস্থান নেন। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য পুলিশ তাদের চারিদিক থেকে ঘিরে রাখে। এক পর্যায়ে তারা পুলিশের বেরিকেটের বাইরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে একজন আহত হয়।

বৃটেন যেভাবে আরববিশ্বকে বিভক্ত করেছিল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ