শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল পদ্মায় দিল্লি অগ্নিকাণ্ড: বহু মানুষের জীবন বাঁচিয়ে হিরো ৫ মুসলিম যুবক কওমি মাদরাসা কেন বারবার ষড়যন্ত্রের নিশানায়?

খালেদা জিয়ার লন্ডন মার্কা সহায়ক সরকার জনগণ মানবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বলেছেন, ‘বেগম জিয়া টেমস নদীর পাড়ে বসে নাকি বাংলাদেশের সহায়ক সরকারের রূপরেখা তৈরি করছেন। তার লন্ডন মার্কা সহায়ক সরকার এদেশের জনগণ মেনে নেবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরমুক্ত মঞ্চ ময়দানে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা এবং সদস্য সংগ্রহ অভিযানে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনও কারণ নেই। বিএনপির একজন পালিয়ে আছেন লন্ডনে। সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতু নেচ্ছা বাপ্পী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন, উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পালিয়ে যাওয়ার অভ্যাস খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

এর আগে মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরে ৫৯ কোটি টাকা ব্যয়ে তিতাস নদীর ওপর প্রস্তাবিত ২১৯ দশমিক ৪৫৬ মিটার দৈর্ঘ্য এবং ১৪ মিটার প্রস্থ দ্বিতীয় তিতাস সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এবং সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ সড়ক সেতুমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ