রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

উন্নত চিকিৎসার জন্য শনিবার ভারত যাবেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী উন্নত চিকিৎসার জন্যে আগামী শনিবার (২২ জুলাই) ভারতে যাবেন। বৃহস্পতিবার যাওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় তা বাতিল হয়।

বৃহস্পতিবার বিকেলে আওয়ার ইসলামের সাথে একান্ত আলাপে আল্লামা আহমদ শফীর ব্যক্তিগত সহকারী মাওলানা হাসান আনহার এ কথা জানান।

জানা যায়, বিকেলে ফ্লাইট উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন আল্লামা আহমদ শফী। তবে আবহাওয়া প্রতিকুল থাকায় ফ্লাইটটি বাতিল হয়ে গেলে ২২ জুলাই ফ্লাইটের সিদ্ধান্ত হয়। শুক্রবার হুজুর ঢাকাতেই থাকবেন।

ভারত সফরে আল্লামা আহমদ শফীর সঙ্গে রয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী ও ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। দীর্ঘ এক মাস ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি থেকে বর্তমানে কিছুটা সুস্থবোধ করছেন। গত ৯ জুলাই হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর চট্টগ্রামে ফিরে যান।

হাসপাতাল থেকে রিলিজ পেলেন আল্লামা আহমদ শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ