শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কোরিয়ায় বাড়ছে হালাল রেস্টুরেন্ট ও মুসলিম পর্যটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: দক্ষিণ কোরিয়ায় দিন দিন হালাল খাদ্যের চাহিদা বেড়েই চলছে। আর এ লক্ষ্যে দেশটিতে সম্প্রসারিত হচ্ছে হালাল রেস্টুরেন্ট। বর্তমানে সেদেশের হালাল রেস্টুরেন্টের সংখ্যা ২৫২টিতে পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়ার পর্যটন সংস্থা এক বিবৃতিতে ঘোষণা করেছে, দক্ষিণ কোরিয়ায় আগামী সেপ্টেম্বর মাস থেকে দুই মাস ব্যাপী হালাল খাদ্য উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে হালাল খাদ্য প্রদর্শিত হবে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি প্রায় ১১৭টি রেস্টুরেন্ট ‘মুসলিম বন্ধুদের রেঁস্তোরা’র অনুমোদন পেয়েছে। দেশটিতে মানুষ প্রতিনিয়ত ঝুঁকছে হালাল খাদ্যের দিকে।

এসকল রেস্টুরেন্টের মধ্যে ১১৭টি রেস্টুরেন্ট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বাইরে অবস্থিত।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের তুলনায় গত বছর দক্ষিণ কোরিয়ায় বিদেশী মুসলিম পর্যটকের সংখ্যা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণ কোরিয়ার পর্যটন সংস্থা মার্চ মাসে ঘোষণা করেছে, ২০১৭ সালে মুসলিম পর্যটকের সংখ্যা ১১ লাখে বৃদ্ধি করতে এই সংস্থা সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুড়িয়ে পাওয়া জিনিস ব্যবহারের বিধান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ