রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা

একটি অবৈধ সম্পর্ক, ভয়ংকর শেষ পরিণতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্যপঞ্চায়েতের রায় মেনে নিতে না পেরে সাবিনা বেগম (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে বসতঘরের তীরে গলায় ফাঁস লাগিয়ে সাবিনা আত্মহত্যার পথ বেছে নেয়।

সে কাগাপাশা ইউনিয়নের লোহাজুরি গ্রামের দিনমজুর নিবরসা মিয়ার মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রেমিক ঝুম্মন মিয়াকে (২১) আটক করেছে পুলিশ।

ঝুম্মন একই গ্রামের নান্দু মিয়ার ছেলে।স্থানীয় সূত্র বলেছে, ঝুম্মন ও সাবিনার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় সাবিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গর্ভের সন্তান নষ্ট করতে প্রেমিক ঝুম্মন চাপ সৃষ্টি করে। একপর্যায়ে সাবিনা তার গর্ভের সন্তান নষ্ট করে।

এ নিয়ে গত ১৩ই জুলাই লোহাজুরি গ্রামে এক সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে সাবিনাকে ৬০ হাজার টাকা প্রদানের রায় দেন সালিশানরা। এদিকে সালিশের ৪ দিনের মাথায় সাবিনা আত্মহত্যার পথ বেছে নেয়।

ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, দরিদ্র পরিবারের মাতৃহীন সাবিনা। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ঘরে অসহায় বৃদ্ধ বাবা ছাড়া পরিবারে আর কেউ নেই। লোকমুখে তিনি শুনেছেন, সাবিনা গ্রাম্যপঞ্চায়েতের রায় মেনে নিতে পারেনি বলে অতি দুঃখে আত্মহত্যা করেছে।

বানিয়াচং থানার এসআই ওমর ফারুক জানান, পঞ্চায়েতের রায় মেনে নিতে না পেরে সাবিনা ক্ষোভে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আত্মহত্যায় প্রধান প্ররোচনাকারী প্রেমিক ঝুম্মনকে পুলিশ মঙ্গলাবর রাতে আটক করেছে।

বানিয়াচং থানার এসআই (তদন্তকারী কর্মকর্তা) ফিরোজ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিডিয়া নিয়ে আমাদের আক্ষেপ ও কিছু বাস্তবতা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ