শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই, ‘টিকিট নিয়ে সিন্ডিকেট হলে ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী ২৪ জুলাই এ বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ যাত্রী পরিবহন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
রাশেদ খান মেনন বলেন, ‘এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রী হজ করতে যাবেন। তাদের মধ্যে ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্সে এবং বাকি যাত্রী বাংলাদেশ বিমানে যাবেন।
আগামী ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পের উদ্বোধন করবেন। ২৪ জুলাই সকালে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ২৬ জুলাই সর্বশেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। এবছর মোট ১৭৭টি ফ্লাইট হজ যাত্রীদের বহন করবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৪৪টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি। হজ পালন শেষে জেদ্দা থেকে প্রথম ফ্লাইট ৬ সেপ্টেম্বর এবং সর্বশেষ হজ ফ্লাইট ৫ অক্টোবর বাংলাদেশে আসবে। হজ যাত্রীদের নিয়ে ১৬৯টি ফ্লাইট ঢাকায় আসবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৩৯টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি।’
সভায় আরও উপস্থিত ছিলেন, বিমান মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, ধর্মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব)-এর নেতারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ