মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মাদরাসার নামে থাকতে পারবে না ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ শব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদরাসার নাম থেকে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ বাদ দিতে দেশের সব ক্যাডেট মাদরাসাকে নির্দেশ দিয়েছে সরকার। আজ রোববার  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

এছাড়া অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত এ ধরনের মাদরাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারি অনুমতি নিতে তিন মাস সময় বেঁধে দেয়া হয়েছে।

আগামী ৩ মাসের মধ্যে অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত ক্যাডেট মাদরাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অনুমতি নিতে হবে।

প্রতিষ্ঠানের নামকরণ থেকে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ বাদ দিতে হবে।

পশ্চিমবঙ্গে কওমি মাদরাসার উপর বাড়ছে গোয়েন্দা নজরদারি, বন্ধ হতে পারে অসংখ্য প্রতিষ্ঠান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়া ও পাঠদান নিশ্চিত করতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এসব প্রতিষ্ঠান নিয়মিত নজরদারি করবেন।

মাদরাসা ব্যবস্থাপনা কমিটিতে একজন জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি থাকবেন।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত আবশ্যিকভাবে পরিচালনা করতে হবে। জাতীয় দিবসগুলো বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করতে হবে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে নিবন্ধন নিতে হবে।

ছাত্রছাত্রীদের বেতন-ভাতা ও টিউশন ফি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় নির্ধারণপূর্বক পরিশোধ নিশ্চিত করতে হবে।

নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনা করতে হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ