মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক মনোনীত হওয়ায় আল্লামা জুনায়েদ বাবুনগরীকে পীর সাহেব চরমোনাই’র অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক হিসাবে মনোনীত হওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সাথে সাথে শুরার এই সিদ্ধান্তকেও মোবারকবাদ জানিয়ে আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দীনের প্রচার প্রসারে হাটহাজারী মাদরাসার ভূমিকা অবিস্মরণীয়। শুধু দেশে নয়, বিশ্বব্যাপী এই মাদরাসার ফারেগীনরা দীনের মহান খেদমত আন্জাম দিয়ে যাচ্ছে।

এই প্রতিষ্ঠানের মহাপরিচালক আল্লামা আহমদ শফি দেশের সকল ওলামা হজরতের মুরুব্বি। তিনি দীর্ঘ দিন অসুস্থ, আমি তার সুস্থতা কামনা করছি। তার অনুপস্থিতিতে আল্লামা জুনাইদ বাবুনগরী যোগ্যতা, দক্ষতা ও বিচক্ষণতার সাথে এই অতীব গুরুত্বপূর্ণ জিম্মাদারী আদায় করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আল্লাহ আল্লামা বাবুনগরীকেও কবুল করুন, আমীন।

-এজেড

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ