বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

গো-রক্ষক হতে যেয়ে নর-ভক্ষক হওয়া উচিৎ নয়: রামদাস আটাওয়ালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার গো-রক্ষকদের বিরুদ্ধে মুখ খুললেন ভারতের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালে। তিনি বলেছেন, প্রত্যেকেরই গরুর মাংস খাওয়ার অধিকার আছে। ছাগলের মাংসের দাম কিছুটা ব্যয়সাপেক্ষ হওয়ায় মানুষ গরুর মাংস খায়। আমি নাগপুরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গরু রক্ষার নামে 'নরভক্ষক' (মানুষখেকো) হওয়াটা মোটেই ঠিক নয়।

সম্প্রতি নাগপুরে গরুর মাংস বহনের অভিযোগে এক সংখ্যালঘু ব্যক্তিকে মারধরের ঘটনা গরু রক্ষা সমিতির সদস্যরা।

ভারতে মুসলিম হত্যার বিরুদ্ধে কথা বলতে দিচ্ছে না সরকার: খেলাফত মজলিস

গতকাল শুক্রবার মুম্বাইয়ে সে ঘটনার নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, গরু রক্ষকদের আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। এই ধরনের সহিংসতার ঘটনায় গরু রক্ষকদের কড়া শাস্তি হওয়া উচিত।

গরুর মাংস ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি ভারতে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। কখনও কখনও মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গরু রক্ষকদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

সে বার্তা উপেক্ষা করে গরু মাংস বহনের অভিযোগে গত বুধবার মহারাষ্ট্রের নাগপুরে সালেম ইসমাইল শাহ (৩৬) নামে বিজেপির এক নেতাকে মারধর করা হয়। বর্তমানে হাসপাতালে রয়েছেন ওই নেতা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ