শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

১ লাখ ফিলিস্তিনিকে জেরুজালেম থেকে বিতাড়নের প্রস্তাব ইসরায়েল গোয়েন্দামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরায়েলের গোয়েন্দামন্ত্রী ইজরিয়েল কাটজ জেরুজালেম শহরের আদমশুমারিতে ১ লাখ ফিলিস্তিনিকে বাদ দেওয়ার প্রস্তাব করেছেন। জেরুজালেমের ৫টি বসতিকে একীভূত করারও প্রস্তাব দিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের কাটজ বলেন, ৫টি বসতিকে জেরুজালেমের অন্তর্ভূক্ত করা হবে। বসতিগুলো হচ্ছে,  মালে আদুমিম, গুশ এটজিওন, গিভাত জিভ, বেইতার ইলিট ও ইফরাত শহর। এই শহরগুলো জেরুজালেশের অংশে পরিণত হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না।

এসব বসতিতে অবৈধ ইসরায়েলি সেটেলাররা বাস করছেন। জেরুজালেমের সঙ্গে একীভূত হওয়ার ফলে অবৈধ ইহুদি সেটেলাররা ভোটাধিকার পাবেন। কিন্তু এসব বসতি পুরোপুরি ইসরায়েলের স্বায়ত্বশাসনের অধীনে থাকবে না।

গোয়েন্দামন্ত্রীর প্রস্তাব যদি আইন আকারে পাস হয়ে যায় তাহলে শুয়াফাত ও কিছু এলাকায় দেয়াল তৈরি করা হবে। জেরুজালেমের মধ্যে থাকলেও তাদের আলাদা করে দেওয়া হবে। তাদের জন্য নতুন একটি পৌরসভা তৈরি করা হবে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বসতিকে অবৈধ মনে করে। শান্তি প্রক্রিয়ায় এসব বসতি বাধা বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ