মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহবান জাতিসংঘ শরণার্থী সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম সফরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি এ আহবান জানান।

গ্রান্ডি গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে এবং মংডু শহরে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি মিয়ানমারের সরকার দলীয় নেতা অং সান সুচির সঙ্গেও বৈঠক করেন। খবর রয়টার্স।

রাখাইন প্রদেশটি মিয়ানমারের পশ্চিমে অবস্থিত। ২০১২ সাল থেকে একাধিক সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম নিহত ও প্রায় দেড় লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বৌদ্ধশাসিত মিয়ানমারের দীর্ঘদিনের সামরিক শাসন অবসানের পর ফের এ দাঙ্গা শুরু হয়।

ব্যাংককে সাংবাদিকদের গ্রান্ডি বলেন, মুসলিম সম্প্রদায়কে নাগরিকত্ব দেয়ার কাজ শুরু করা উচিত। কারণ দীর্ঘদিন ধরেই তারা নাগরিকত্ব বঞ্চিত রয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ