মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তঃমাদরাসা প্রতিযোগিতার আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সারাদেশে ফাযিল ও কামিল মাদরাসায় মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃমাদরাসা প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতার বিষয় আরবি ভাষায় উপস্থিত বক্তৃতা ও ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর প্রদান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা-২০১৭ শিরোনামে এ প্রতিযোগিতা জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধন হবে ঢাকা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রতিযোগীদের নিয়ে।

আগামী ১২ জুলাই সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হবে।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী, নুরুল ইসলাম নাহিদ।

এতে বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সচিব মো: আলমগীর। সভাপতিত্ব করবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

অনুষ্ঠানে ঢাকা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ফাজিল, ফাজিল (অনার্স) ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও প্রতিযোগী উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ