মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

ধর্ষণ বাড়ছেই; একমাসে শিকার ৩৩২ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ষণের মাত্রা দিনদিন বেড়েই যাচ্ছে। কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না এর লাগাম। বাংলাদেশে গত এপ্রিল মাসে ৩৩২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। মার্চে এ সংখ্যা ছিল ৩২৪।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গোয়েন্দা সংস্থা এনএসআই’র মাসিক আইন-শৃঙ্খলা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, দিন দিন বেড়েই চলছে ধর্ষণ কিংবা নারী নির্যাতনের ঘটনা। বিশ্লেষকরা বলছেন, ধর্ষণ বন্ধে আইনের বাস্তবায়ন সুনিশ্চিত করার সঙ্গে রাজনৈতিক অঙ্গীকারও বাস্তবায়ন করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ইভটিজিং প্রতিরোধ আন্দোলনের ন্যায় বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তবে এসবের বিকল্প কথা বার্তাও উঠে আসছে আজকাল। ইভটিজিংয়ের প্রতিবাদ বা এর বিপক্ষে সচেতনতার কাজ কম হয়নি কিন্তু তাতে লাভের গুড় পিঁপড়ের মতো খেয়ে গেছে ইভটিজাররাই। দিন দিন সে চিত্রই স্পষ্ট হয়ে উঠছে।

রাজধানীর অভিজাত এলাকা বনানীসহ বিভিন্ন এলাকায় একের পর এক নারী ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই বনানীতে ‘জন্মদিনের দাওয়াতে’ ডেকে নিয়ে গত মঙ্গলবার রাতে আরও এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটল। অথচ রেইন্ট্রির ধর্ষণকাণ্ডের পর আলোচনা সমালোচনা কম হয়নি। এরপরও নারীরা কেন ধর্ষণের শিকার হচ্ছে অবলিলায়। গভীর ভাবনার দাবি রাখে বিষয়গুলো।

ভারতে জাতিগত নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি হেফাজতের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ