বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আবারো বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণী ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাবসায়ীপুত্র সাফাত কর্তৃক বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে দুই তরুণী ধর্ষণের ঘটনার রেষ কাটতে না কাটতেই আবারো ঘটলো একই ঘটনা। এবারও অভিযোগ আরেক ব্যবসায়ীপুত্রের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে ব্যবসায়ীপুত্র বাহাউদ্দিন ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে অভিনেত্রী বান্ধবীকে ধর্ষণ করে।
গতকাল ধর্ষিতা তরুণী বনানী থানায় ধর্ষণের অভিযািগে মামলা দায়ের করেন। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। কথা ছিল ইভান ওই তরুণীকে তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিবে।
“কিন্তু ওই তরুণী সন্ধ্যার পর যখন ইভানের বাসায় পৗঁছে তখন দেখে ইভান ছাড়া বাসায় কেউ নেই। এরপর ইভান তাকে আটকে রেখে গভীর রাত পর্যন্ত ধর্ষন করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়।”
অভিযোগে বলা হয় ঘটনার পর থেকে ইভানের মুঠোফোন বন্ধ রয়েছে। পরে ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী  এবং স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন।
পুলিশ কর্মকর্তা মতিন বলেন, “ওই তরুণী বুধবার থানায় লিখিত অভিযোগ করার পর ইভানকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।”
অভিযোগকারী তরুণী টিভি অভিনেত্রী বলে জানান পুলিশ কর্মকর্তা মতিন। ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বাবার নাম বোরহানউদ্দিন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মতিন।
ওই তরুণীকে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান পরিদর্শক মতিন।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ