বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সৌদি জোটের দেওয়া শর্ত অবাস্তব; মন্তব্য কাতারের পররাষ্ট্র মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি জোটের দেওয়া শর্ত অবাস্তব এবং মানা অসম্ভব বলে মন্তব্য করলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৌদি-কাতার সম্পর্ক পুনর্গঠনে কাতারকে দেওয়া সৌদি জোটের দেয়া কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা বন্ধসহ ১৩ দফা শর্তের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্তআরব আমিরাত, বাহরাইন এবং মিসরসহ কয়েকটি দেশ।

তবে এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা নাকচ করে দেয় দোহা। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দুই সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল জাজিরা বন্ধ করেদেওয়াসহ কাতারকে ১৩ দফা শর্ত বেঁধে দেয় চার দেশ। শর্ত পূরণে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়। সে সময়সীমাশেষ হওয়ার পর ২ জুলাই রবিবার সেই সময়সীমা দুই দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র। মঙ্গলবার শেষ হয় সেই বর্ধিত দুই দিন।

এদিকে কুয়েতকে শর্তের জবাব দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী আল-থানি জানান, ‘এটাআসলে সন্ত্রাসবাদের বিষয় না। এটা বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ।’

তিনি জানান, মধ্যস্থতাকারী দেশ কুয়েতকে শর্তের জবাব দিয়েছেন। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি বলেন, এই শর্ত মানা সম্ভব না হলেও সংলাপের মাধ্যমে এই সংকট সমাধান করতে চায় কাতার। সংকটের শুরুথেকেই কাতার এর সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ দোহার সঙ্গে সৌদি জোটের বিরোধ নিরসনে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছেন।

সোমবার ১৩ দফা শর্তের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে কুয়েত যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির লেখা চিঠিটি কুয়েতের আমিরের কাছে হস্তান্তর করেন তিনি। তবে কাতারের আমিরের পক্ষ থেকে উপস্থাপনকৃত চিঠিতে কী লেখা আছে তা এখনও জানানো হয়নি।

এসএস/