মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক ভারতে এআই-নির্মিত অশ্লীল কনটেন্টের টার্গেট মুসলিম নারীরা মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা ১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য

লাইফ সাপোর্টে আল্লামা মোস্তফা আল হুসাইনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রবীণ আলেম ও শায়খুল হাদিস আল্লামা মোস্তফা আল হুসাইনির স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তাকে আজ বেলা সাড়ে চারটায় লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।

বাংলাদেশে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক ও আল্লামা হুসাইনির জামাতা মুফতি আবু ইউসুফ আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল থেকে আল্লামা হুসাইনির স্বাস্থ্যের অবনতি হতে থাকে। দুপুর নাগাদ তার শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

উল্লেখ্য গতকাল সকাল ১০টায় তাকে ঢাকার যাত্রারাবাড়ীতে আল-কারীম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

আল্লামা হুসাইনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। হঠাৎ ঈদের ২/৩ দিন আগে শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে নোয়াখালীর মাইজদী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ড. মহিউদ্দীন হুমায়ুন কবির চৌধুরীর অধীনে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে ডাক্তার তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন।

আল্লামা মোস্তফা আল হুসাইনীর চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করেছে। টিমের সদস্যবৃন্দ হলেন ড. এ কিউ এম মোবিন, ড. পরিতোষ কুমার সরকার, ড. গোলাম মাহফুজ রাব্বানী, ড. মমতাজ হুসাইন ।

কওমি মাদরাসায় একই ভর্তি পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা রয়েছে: যোবায়ের আহমদ চৌধুরী

তারা জানান, তিনি কিডনী সংক্রামক জটিলতা, হাইপার টেনশন (পেশার ), ডায়েবেটিকস ও রক্ত সংক্রামন ব্যাধিতে আক্রান্ত।

ফজিলতে পাশ না করলে এবার থেকে দাওরা পরীক্ষা দেয়া যাবে না

উল্লেখ্য, আল্লামা মোস্তফা আল হুসাইনী ঢাকার রামপুরার জামিয়া কারীমিয়াসহ দেশের বিভিন্ন মাদরাসায় মুহাদ্দিস ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নোয়াখালী জামিয়া উসমানিয়ার মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন।

গতকাল তিনি আল কারীম হাসতাপালে ভর্তি হওয়ার রিপোর্ট করে আওয়ার ইসলাম। এতে সংবাদটি ছড়িয়ে পড়ে এবং ঢাকা ও আশ-পাশের এলাকা থেকে আলেমগণ তাকে দেখতে আসেন। ছবিতে কয়েকজন অপেক্ষমান আলেম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ