শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ফরহাদ মজহারকে উদ্ধার করায় প্রধানমন্ত্রীকে হেফাজতের ধন্যবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ৩ জুলাই ভোরে বিশিষ্ট কবি প্রাবন্ধিক দার্শনিক ফরহাদ মজহার অপহৃত হওয়ার পর তড়িৎ কার্যকর পদক্ষেপ নিয়ে তাঁকে উদ্ধার করায় পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (৫ জুলাই) বুধবার সন্ধ্যায় প্রদত্ত এক বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, ‘দেশের এক বিশিষ্ট নাগরিক ফরহাদ মজহারের জীবন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে।’

বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহবান, স্বাধীন-সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী ‘বন্ধু রাষ্ট্রের’ সকল ধরণের হস্তক্ষেপ ও অন্যায় আবদার সাহসীকতার সাথে রুখে দাঁড়ান। হেফাজতে ইসলামসহ দেশপ্রেমিক সকল নাগরিক আপনার এমন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করবে।

বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, যুগ্মমহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা মুফতী ফয়জুল্লাহ ও মাওলানা মুঈনুদ্দীন রুহী প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ