শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

নির্বাচনের হাওয়া; বাড়ি-বাড়ি উঠোন বৈঠক করবে আ’লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এর প্রচারণ। মঙ্গলবার ক্ষমতাসীন আওয়ামী লীগ তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি উঠোন বৈঠকের।

জানা যায়, সরকারের উন্নয়ন চিত্র গ্রামে-গঞ্জের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ পরিকল্পনা হাতে নিয়েছে দলটি।পরিকল্পনা অনুযায়ী সারাদেশে গ্রাম-গঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষকে একত্রিত করে নেতাকর্মীদের উঠোন বৈঠক করা হবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে সভা-সমাবেশের চেয়ে উঠোন বৈঠক বেশি কার্যকর বলে দলটির নেতারা মনে করেন। এর মাধ্যমে নির্বাচনি প্রচারণায় এগিয়ে থাকা যাবে বলেও মনে করছেন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয়রা। এজন্যই দলটি বড় সভা সমাবেশের চেয়ে নজর দিচ্ছে এ ধরনের ছোট ছোট উঠোন বৈঠকে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি, সভা-সমাবেশের চেয়ে বাড়ি বাড়ি গিয়ে উঠোন বৈঠক অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে। এতে করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা সাধারণ মানুষের কাছে ফুটে উঠবে এবং সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নিবিড় সখ্যতা গড়ে উঠবে এবং ভোটের আগে নৌকার প্রার্থীদের পরিচিতি ও প্রচারণাও সম্পন্ন হয়।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই: সম্ভাব্য তালিকায় রয়েছে ৯০০ প্রার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ