রোকন রাইয়ান: প্রতি বছর শাওয়াল মাস শুরু হলেই কওমি মাদরাসাগুলোতে শুরু হয় ভর্তি উৎসব। ফরম উঠানো, ভর্তি পরীক্ষা, খানা জারি করতে দৌড়ঝাপের ব্যস্ততা লেগে থাকে শিক্ষার্থীদের মধ্যে। যারা আগের মাদরাসাতেই ভর্তি হন তাদের তো ঝক্কি নেই। কিন্তু নতুনদের বেলায় হিসেবটা অন্যরকম। সময় মাত্র দুইদিন। এরমধ্যেই অন্তত দুই তিনটা মাদরাসা ভর্তি পরীক্ষা দিতে হবে। সময় শেষ হলেই অপেক্ষাকৃত ভালো মাদরাসাগুলো হাতছাড়া হয়ে যাবে।
চলতি বছর ৭ শাওয়াল থেকেই কোথাও কোথাও শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। কোথাও আবার ৮ শাওয়াল। প্রতিবছর এ সময়টাইতে কওমি মাদরাসাগুলোতে একযোগে ভর্তি শুরু হয়। মাদরাসাগুলোতে একজন শিক্ষার্থীকে প্রতিবছরই ভর্তি নবায়ন করতে হয়।যে কারণে ভিড়টা মোটা দাগে চোখে পড়ে সবার।
আওয়ার ইসলামের প্রতিনিধিরা কয়েকটি মাদরাসা ঘুরে দেখেছেন ভর্তি চিত্র। বিশেষ প্রতিবেদক হাসান আল মাহমুদ ছিলেন রাজধানীর মোহাম্মদপুরের সবচেয়ে বড় মাদরাসা জামিয়া রাহমানিয়ায় (শায়েখুল হাদিস রহ.)। তিনি বলেন, ৩ জুলাই সোমবার পুরো মাদরাসা ঘুরে দেখা গেছে অন্যরকম ব্যস্ততার চিত্র। কেউ ফরম তুলছেন, কেউ সেটা পূরণ করছেন, কেউ পরীক্ষার জন্য যাচ্ছেন ফরম নিয়ে। এভাবেই কয়েকশ শিক্ষার্থীর উৎসুক চিত্র ধরা পড়ে প্রতিবেদকের চোখে।
এখানে ভর্তি ইচ্ছুদের আরেকটা ব্যস্ততা ছিল ছবি তোলার। ভর্তির ফরমের সঙ্গে বিগত কয়েকবছর ধরে ছবি আবশ্যক হওয়ায় সাধারণত অধিকাংশ শিক্ষার্থীর পকেটেই পাসপোর্ট সাইজের ছবি থাকে না। এ কারণে মাদরাসার ব্যবস্থাপনায় নিচেই রাখা হয়েছে একজন ফটোগ্রাফার। সেটা মুহূর্তে প্রিন্টের ব্যবস্থাও। যাদের ছবি নেই তাদের লম্বা ভিড় দেখা গেল এখানে।
এদিকে জামিয়াতুল আবরার রাহমানিয়ায় (আলী এন্ড নূর রিয়েল এস্টেট) ঘুরেও একই রকম চিত্র দেখা গেছে বলে জানিয়েছেন হাসান আল মাহমুদ। দাওরায়ে হাদিসে এখানে ১০৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে এখানে এসে ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীর করুন আরতি নাড়া দিয়েছে।
সুদুর লালমনিরহাট থেকে এসেছেন আবদুল্লাহ (ছদ্মনাম)। অনেক আশা নিয়েই এসেছিলেন, কাফিয়া জামাতে ভর্তি হবেন রাহমানিয়ায়। কিন্তু ভর্তি পরীক্ষা ভালো হয়নি। ফলে বন্ধ হয়ে গেছে আশার দরজা। মনমরা দেখে তাকে জিজ্ঞেস করতেই জানালেন এসব। তারপর জানতে চাইলেন জামিয়া মাদানিয়া বারিধারা কিভাবে যেতে হয়?
এদিকে জামিয়া শারইয়্যাহ মালিবাগে ছিলেন প্রতিবেদক মুহাম্মদ রাকিব হাসান। সারাদেশ থেকে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ভেতরে ভর্তি পরীক্ষা নিয়ে কিছুটা দু