সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ফিলিস্তিনের ইবরাহিমি মসজিদকে ‘বিশ্ব ঐতিহ্যে’র অংশ করতে শুক্রবার ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিস্তিনের প্রাচীন হেবরন শহর ও সেখানে অবস্থিত ইবরাহিমি মসজিদকে বিশ্ব ঐতিহ্যের অংশ করার জন্য ভোটের আয়োজন করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক বিশেষ সংস্থা ইউনেস্কো। আগামী শুক্রবার এ ভোট অনুষ্ঠিত হবে। ফিলিস্তিন কর্তৃপক্ষের উদ্ধৃতিতে এ সংবাদ পরিবেশন করেছে আল কুদস প্রেস।

হেবরন শহর ও ইবরাহিমি মসজিদকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত করার প্রজেক্ট পরিচালক আলা শাহিন বলেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ বিশ্ব ঐতিহ্য কমিটির ২১ সদস্যের প্রত্যেকের সঙ্গে দেখা করে তা অন্তর্ভূক্তির দাবি জানিয়েছেন।

মুসলমানদের প্রথম কিবলায় অব্যাহত ইসরাইলি হঠকারিতা ও ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া

আল কুদস প্রেসে আরও বলা হয়েছে, ইসরাইল এ ভোট বন্ধের চেষ্টা করছে। তারা বলছে, এর মাধ্যমে হেবরন বিশ্ব ঐহিহ্যের অংশ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষ তা থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হিলিও ইউনেস্কোর পরিচালকের কাছে চিঠি পাঠিয়ে একই দাবি উত্থাপন করেছেন।

সূত্র : মিডলইস্ট মনিটর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ