শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

‘ফরহাদ মজহার ঢাকায়; অপহরণ নয় পরিকল্পিত ভ্রমণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণের পর কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে যশোরের নওয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। এবং রাতেই ডিএমপি পুলিশ ফরহাদ মজহারকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল ৯ টায় ঢাকায় এসে পৌঁছেছে।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে খুলনার ফুলতলা থানায় র‍্যাব ও পুলিশের এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ এবং র‍্যাব-৬ এর সিও খন্দকার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা জানান, ফরহাদ মজহারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপি’র প্রতিনিধিরা রাত পৌনে ২টার দিকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

এদিকে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ বলেন, ‘ফরহাদ মজহারের ঘটনাটিকে তিনি অপহরণ বলতে নারাজ।

তিনি বলেন, এটা অপহরণ নয় ঘটনার আলামত দেখে মনে হচ্ছে এটা সুস্পষ্ট পরিকল্পিত ভ্রমণ। তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা-পয়সা আছে, একটা মোবাইল আছে, এমনকি তার চার্জারও সঙ্গে রয়েছে। অর্থাৎ মোবাইলের চার্জারও নিতে ওনি ভোলেননি।’

দিদার আহমেদ বলেন, ‘ফরহাদ মজহার আমাদের সঙ্গে খুব বেশি কথা বলেননি।’ তিনি সাংবাদিকেদের সঙ্গেও কথা বলতে রাজি হননি।

র‍্যাব ৬-এর সিও খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সোমবার রাতে যখন খুলনার নিউ মার্কেট এলাকার ‘গ্রিল হাউজে’ উনার (ফরহাদ মজহার) ডিনার করার বিষয়টি নিশ্চিত হয়েছিলাম; তখনই চারপাশে অনুসন্ধান জোরদার করা হয়। এ সময় হানিফ পরিবহনে তার টিকেট বুকিং দেওয়ার বিষয়টি জানা যায়। পরে যশোরের নওয়াপাড়ায় হানিফ পরিবহনের বাস থেকেই তাকে উদ্ধার করা হয়।’

উল্লেখ্য, ৩ জুলাই সোমবার ভোরে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ