বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ষোড়শ সংশোধনী বাতিলে হতাশ অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের আপিল বিভাগের দেয়া রায়ে হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।

রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন,  সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া রায়ের ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ‘রিইন্সটল’ হবে না। ফলে একটা শূন্যতা তৈরি হলো। কারণ বিচারক অপসারণ পদ্ধতি নিয়ে আর কোনও নির্দেশনা থাকলো না। এই  রায়ে আমি অত্যন্ত হতাশ হয়েছি ও দুঃখ পেয়েছি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সামরিক শাসক জিয়া অন্যায়ভাবে সংবিধান সংশোধন করেছিলেন, আমরা সামরিক শাসকদের এই অবৈধ সংশোধনীর অবসান চেয়েছিলাম।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়।

সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয় আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৯ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট।

রুলের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত বছরের ৫ মে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন।

সবশেষে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগ বাতিল করে দিয়ে আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ