বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কবি ফরহাদ মজহার ‘নিখোঁজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট লেখক, কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছেন।

জানা যায়, সোমবার ভোর চারটার দিকে একজন পরিচিত ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আদাবর থানার এসআই মোহসিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এসআই মোহসিন বলেন, ‘সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় থানায় এসে অভিযোগ করেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোর চারটার দিকে পরিচিত এক লোকের ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি।’

এসআই মোহসিন আরো বলেন, ‘ফরহাদ মজহারের বাসায় এখন শুধু তার স্ত্রী রয়েছেন। ওই ঘটনায় এখনো কোনো জিডি বা মামলা হয়নি। তবে অভিযোগ পাওয়ার পর ওসি ও ইনস্পেক্টর তদন্ত ফরহাদ মজহারের বাসায় গিয়েছেন। তারাই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।’

ফরহাদ মজহারের ঘনিষ্ঠ রুমেল হোসেন বলেন, “ভোরের দিকে ফরহাদ ভাই ঘুম থেকে উঠেন। তাকে কেউ একজন ডাক দিয়েছেন এবং ডাক শুনে তিনি চার তলা থেকে নিচে নামেন। এরপর তাকে আর পাওয়া যায়নি। এরপর তিনি ফোনে দুই-তিনবার ফরিদা আপার সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে একবার তিনি বলেন, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলবে। এরপর তিনি আবার ফোনে কথা বলেন। তখন তিনি জানিয়েছেন তারা ৩৫ লাখ টাকা মুক্তিপণ চায়।”

সমকামিতা ও একটি জাতির ধ্বংস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ