রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনা মোতায়েন করবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করা দরকার তাহলে সংবিধান অনুযায়ী তা করবে। সেনাবাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের নির্দেশেই হবে।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদুল ফিতরের পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তার (খালেদা জিয়া) শাসনামলে অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলোয় তিনি যেভাবে সেনাবাহিনী নিয়োগ করেছিলেন আমরাও সেভাবেই করবো। তিনি নিজে যেটা প্রাকটিস করেননি, সেটা করতে অন্যকে চাপ দিতে পারেনা না।

বাংলাদেশিদের সুইস ব্যাংকে টাকা রাখার বিষয়ে তিনি আরও বলেন, ‘তারেক-কোকোর কেচ্ছা কাহিনী শুধু দেশে নয় সারা পৃথিবীর মানুষ জানে। এফবিআই, সিঙ্গপুরের আদালত, যুক্তরাষ্ট্রের আদালত দ্বারা তা প্রমাণিত। আমাদের এ ধরনের কোনও রেকর্ড নেই।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ