শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আল্লামা আহমদ শফীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি, বাসায় ফিরবেন শিগগির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি এখন পুরোপুরি সুস্থ হওয়ার পথে।

এর আগে অসুস্থ হয়ে গত প্রায় এক মাস ধরে রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে ভর্তি হন। প্রথমে অবস্থা কিছুটা অবনতির দিকে গেলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

আল্লামা শাহ আহদ শফী’র ব্যক্তিগত সহকারী মাওলানা হাসান আনহার বুধবার (২৮ জুন) দুপুর ১২ টার দিকে আওয়ার ইসলামকে অবস্থার উন্নতির কথা জানান।

মাওলানা হাসান আনহার বলেন, আগামী ৩/৪ দিনের মধ্যেই হুজুরকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হতে পারে। এছাড়াও হুজুর এখন আগের মতোই কথা বলতে পারছেন এবং খাবার খেতে পারছেন বলেও জানান মাওলানা হাসান।

আল্লামা আহমদ শফীর সার্বক্ষণিক দেখা শোনার জন্য হাসপাতালে ২৪ ঘণ্টাই অবস্থান করছেন হুজুরের ছেলে মাওলানা আনাস মাদানী। এছাড়াও মাওলানা হাসান হানহার, মাওলানা সালমান ও মাওলানা শফিউল আলম হাসপাতালে অবস্থান করছেন।

 আল্লামা আশরাফ আলী ও আল্লামা আনোয়ার শাহর ঈদস্মৃতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ