সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সৌদিতে মিউজিক ও সিনেমার অনুমতির বিরোধিতা করলেন গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ রাকিব হাসান: সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ সিনেমা, মিউজিক, কনসার্ট, গান-বাজনাকে চারিত্রিক অধঃপতনের কারণ হিসেবে অভিহিত করে বলেন, সরকার যদি এ জাতীয় কিছু করার অনুমতি প্রদান করে, তবে তা চরিত্র ধ্বংসের কারণ হবে।

এক টিভি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি সৌদি সরকারকে সতর্ক করে বলেন, সিনেমা যা ভোগবিলাস এবং অনৈতিক বিষয়ের উপর তৈরি করা হয়। যা কোনদিন কল্যাণকর নয়। গান-বাজনা, কনসার্ট ইত্যাদির মধ্যেও কোন ভাল দিক নেই। বরং এসব পরিবার সদস্য ও স্বামী-স্ত্রীর চারিত্রিক অধঃপতন এবং সংসারে অশান্তি বয়ে আনে।

তিনি আরো বলেন, সাইন্টিফিক মিডিয়ার মাধ্যমে এন্টারটেইনমেন্টে কোন ধরনের আনন্দ নেই।

তিনি সরকার সংশ্লিষ্টদের প্রতি জোর দিয়ে বলেন, তারা যেন শয়তানের জন্য দরজা খুলে না দেয়।

উল্লেখ্য, সৌদি সরকার দেশের তরুণদের বিনোদনের চাহিদা পূরণের জন্য সিনেমা হল নির্মাণ ও কনসার্টের অনুমতি দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এ প্রকল্প নিয়ে দেশে বিদেশে ইতোমধ্যেই প্রচুর সমালোচনা সৃষ্টি হয়েছে।

সূত্র: কুদরত ডটকম

ক’জন মাদরাসা পড়ুয়ার ঈদানন্দ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ