বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

কারাগারে ঈদের জামাতে শরিক হননি সাঈদী-বাবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী ঈদের জামাতে নামাজে শরিক হননি। ওই কারাগারে বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার জানান, এ কারাগারে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, এমপি রানা ও ডেসটিনির মালিক মো. হোসেনসহ এক হাজারের মতো বন্দি রয়েছে। তাদের মধ্যে ৮০জনের মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন।

এখানে ঈদের দিন বন্দিদের ঈদের নামাজ আদায় করার জন্য আলাদাভবে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের অনেক বন্দিই ঈদের নামাজে অংশ নিলেও সাঈদী ও বাবর ঈদের জামাতে শরিক হননি বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারাকর্মকর্তা জানিয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, তার কারাগারে বন্দিদের জন্য একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ কারাগারে দুই হাজারের উপরে বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৩৮জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-এর জেলার বিকাশ রায়হান জানান, ওই কারাগারে বন্দির জন্য দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের ১ হাজার ৬৩৯ জনের মধ্যে ছয়শ’র মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. নেছার আলম জানান, তার কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছে। তবে এখানে ফাঁসির কোনো আসামি নেই।

সূত্র: যুগান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ