সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

খেলাফত মজলিস নেতা গ্রেফতার, আমীরের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী সদস্য, মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা মোঃ আশরাফ অলীকে ২৫ জুন মানিকগঞ্জর সিংগাইর বাজার থেকে ২০১৩ সালের নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতের মামলায় গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক বিবৃতিতে তারা বলেন, সরকার বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ও আলেম-ওলামাদের গ্রেফতার নির্যাতন করে নিজেদের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ ঘটাচ্ছে। মাওলানা মোঃ আশরাফ আলী বিগত সিংগাইর পৌরসভা নির্বাচনে খেলাফত মজলিস মনোনিত মেয়র প্রার্থী হিসেব দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারের রোষানলে পতিত হয়েছেন। তাই পবিত্র ঈদুল ইফতরের আগের দিন একজন রোজাদার আলেমকে মিথ্যা মামালায় গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে যা অত্যন্ত অমানবিক। এভাবে আলেম-ওলামা ও ইসলামী রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না।

নেতৃদ্বয় অবিলম্বে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী সদস্য, মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা মোঃ আশরাফ আলীর অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ