শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

মহাসড়কে মৃত্যু : ট্রাক উল্টে প্রাণ গেলো ১৬ পোশাক শ্রমিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের অধিকাংশ পোশাক শ্রমিক। কমখরচে বাড়ি ফিরতে তারা সিমেন্ট ভর্তি ট্রাকের ছাদে আরোহন করে।

শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত পোশাকশ্রমিকরা ঈদ উপলক্ষে গাজীপুর থেকে ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন। তাৎণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মসজিদুল হারামে হামলার পরিকল্পনা নস্যাৎ

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, সিমেন্টবাহী ট্রাকটি ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল। কলবাগান এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝেই উল্টে যায়। এ সময় ছাদে থাকা যাত্রীরা রাস্তার উপর পড়ে যান। একই সাথে উপর থেকে তাদের উপর পড়ে সিমেন্টের বস্তা। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। এছাড়া পীরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আরো পাঁচজন। সর্বমোট ১৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে আহতদের মধ্যে আটজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধার কাজে পুলিশকে সহায়তা করে ফায়ার ব্রিগেড।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ