সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

কাতার সংকটে সৌদি আরবের সঙ্গে আলোচনায় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতার সংকট নিয়ে এবার সৌদি আরবের নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর বিবিসি।

চলমান পরিস্থিতে কীভাবে ওই অঞ্চলের উত্তেজনা কমানো যায়, পরিস্থিতি শান্ত করা যায় সেসব বিষয়ে আরব নেতাদের সাথে ফোনালাপ করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর ছাড়াও আরও কয়েকটি দেশ 'সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার' অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

তাৎক্ষণিকভাবে তুরস্কের প্রতিক্রিয়া ছিল, কোনো পক্ষ না নেয়া এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপের মধ্যস্থতা করা। কিন্তু পরিস্থিতি শান্ত না হওয়ায় কাতারের পক্ষ নেয় স্পপষ্ট অবস্থান নেয় তুরস্ক।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান খুবই কড়া ভাষায় এই অবরোধের সমালোচনা করেছেন। কাতারের ওপর অবরোধ আরোপ নিয়ে সৌদি আরবসহ মিত্র দেশগুলোর ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে উপসাগরীয় অঞ্চলে এমন উত্তেজনা কাটানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।

তুরস্ক কাতারের পাশে থাকার ৫ কারণ

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ