রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ

আল্লামা ফরীদ মাসঊদ! প্লিজ আপনার বোর্ডের নাম পরিবর্তন করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাহফিজ আবদুল্লাহ : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাসেবী প্রতিষ্ঠান। বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষার মান উন্নয়নে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় এ বেসরকারি শিক্ষাবোর্ডটি দেশের আলেম-উলামা ও সাধারণ মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা ও পরিচিতি লাভ করেছে।

বাংলাদেশে বেফাক বলতে সাধারণ মানুষ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশকেই বোঝে। সম্প্রতি বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বা জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ড নামে আরেকটি শিক্ষাবোর্ড হয়েছে। এ বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

নব গঠিত এ বোর্ডের নামের সাথে বেফাক শব্দটি যুক্ত থাকায় সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। আজ আওয়ার ইসলামে ‘বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার ফল প্রকাশ : মেধা তালিকার শীর্ষে যারা’ সংবাদ প্রকাশের পর আমি নিজে এবং আরও অনেকেই তা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের রেজাল্ট মনে করে বিভ্রান্ত হন। আমরা চাই মানুষ এ বিভ্রান্তি থেকে বেঁচে থাকুক।

বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার ফল প্রকাশ: মেধা তালিকায় শীর্ষে যারা

আমি ব্যক্তিগতভাবে মনে করি, নামের এ সমস্যা শুধু বিভ্রান্তি নয়; বিভক্তিরও লক্ষণ।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ একজন উদার ও বিচক্ষণ আলেম হিসেবেই পরিচিত। কিন্তু তিনি কেনো তার বোর্ডের নামের সাথে বেফাক শব্দটি জুড়ে দিলেন তা বোধগম্য নয়। তার কাছে আমার ও আমাদের বিনীত অনুরোধ থাকবে তিনি যেনো তার বোর্ডের নাম পরিবর্তন করে মানুষকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ