বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

‘সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকলে ঈদে সড়ক দুর্ঘটনা থাকতো না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদ এলেই সড়কে শুরু হয় মৃত্যু মিছিল। প্রতিদিন প্রাণ হারায় এক বা একাধিক মানুষ। আহত হচ্ছে এবং পঙ্গুত্ব বরণ করছে আরও অসংখ্য মানুষ। সরকার নানা ব্যবস্থা গ্রহণের কথা বললেও কিছুতেই থামানো যাচ্ছে না তা। সাধারণ যাত্রীদের জন্য সড়ক হয়ে উঠেছে এক বিভীষিকার নাম।

সড়কের এ মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে কথা বলেছেন সাবেক এমপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাসিক তৌহিদী পরিক্রমা সম্পাদক এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তার সঙ্গে কথা বলেন, আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : প্রতিবছর ঈদ-উৎসবে সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষ মারা যায়। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?

এডভোকেট শাহীনুর পাশা : যেকোনা মৃত্যুই কষ্টের। আর উৎসবেরে সময় মৃত্যুর মিছিল নি:সন্দেহে অনেক দু:খজনক ও বেদনার। মানুষের মর্মান্তিক এ মৃত্যু বন্ধ হওয়া প্রয়োজন।

আওয়ার ইসলাম : উৎসবের দিন ঘণিয়ে এলে দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ কি?

এডভোকেট শাহীনুর পাশা : আমার মনে হয়, এর পেছনে বেশ কিছু কারণ কাজ করে। যেমন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া স্বচ্ছ না হওয়া এবং নকল ড্রাইভিং লাইসেন্সের ছড়াছড়ি হওয়া।

দুই. পর্যাপ্ত রাস্তা না থাকা এবং মহাসড়কগুলোতে একাধিক লেনের ব্যবস্থা না থাকা।

তিন. অপরাধীদের শাস্তি না হওয়া। ফিটনেস বিহীন প্রচুর গাড়ি রাস্তায় চলছে।

চার. দেশের ট্রাফিক ব্যবস্থার অনুন্নত হওয়া।

বাংলা ভাষায় সীরাত চর্চায় মাওলানা মুহিউদ্দীন খান অনন্য দৃষ্টান্ত

এছাড়াও গতি মেনে গাড়ি না চালানো, যাত্রীদের অসচেতনতা ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে।

আওয়ার ইসলাম :  প্রায় যাত্রীদের অসচেতনতার কথা বলা হয়। যাত্রীদের দায় কতোটা?

এডভোকেট শাহীনুর পাশা : আমাদের দেশের যাত্রীদের সচেতনতার অভাব আছে। অনেকের ভেতরেই এ মানসিকতা কাজ করে যে, আমাকে বাড়ি যেতেই হবে। সেটা যেকোনো মূল্যে হোক। এটা ঠিক নয়।

বাড়ি না গেলে হয়তো সন্তান, বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হবে না। আনন্দ পাওয়া যাবে না। কিন্তু যদি জীবনটাই চলে যায় তবে তো সবই গেলো। সন্তান-বাবা-মা সবার জীবনের আনন্দ চিরদিনের জন্য মাটি হয়ে যাবে।

আমি যদি ভাব