বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লন্ডনে এবার একটি মসজিদের কাছে পথচারীদের ওপর গাড়ি চাপা দেয়ার ঘটনা ঘটেছে। দ্রুতগিতর একটি গাড়ি পথচারীদের উপর দিয়ে চালিয়ে দেয়া হলে এতে বেশ কয়েকজন আহত হয়েছে। লন্ডনের পুলিশ এ হামলাকে "গুরুতর ঘটনা" বলেই মনে করছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, রোববার রাতে উত্তর লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদের কাছে এই হামলায় পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দেয়া হয় এবং অনেকেই আহত হন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হামলার শিকার বেশিরভাগ লোকই সারাদিনের রোজা শেষে ইফতার এবং সন্ধ্যার নামাজ আদায় করে যাচ্ছিলেন।

ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলছে, একটি ভ্যান "ইচ্ছাকৃত-ভাবে" মুসুল্লিদের ওপর দিয়ে চালিয়ে দেয়া হয়েছে।

হামলার ঘটনার পরপরই অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লোকজন আহতদের সাহায্য করতে এগিয়ে আসার পর সেখানে চরম বিশৃঙ্খলার চিত্র।

আহত একজনকে রাস্তায় সিপিআর দিতে দেখা যায় একজন ব্যক্তিতে। পাশেই মাথায় আগাত পাওয়া একজনকে তাৎক্ষণিক অস্থায়ী ড্রেসিং করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ