শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

বিশ্বজয়ী কোরআনের পাখিদের কৃতিত্ব তুলে ধরা প্রয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা আমাদের সন্তানদের সুশিক্ষায় সর্বোচ্চ ত্যাগ করছি। নামি-দামী স্কুলে ভর্তি যুদ্ধ থেকে শুরু করে মোটা অংকের এডমিশন ফি, বেতন, টিউশন , কোচিং, গাড়ি-ড্রাইভার, টিফিন, সন্তানকে স্কুলে/কোচিংয়ে দিয়ে মা-বাবার তীর্থের কাকের মত গেটের বাইরে অপেক্ষা করা- আরও কত কি! সংসারের বড় বাজেটটা আর সবটুকু মনোযোগটাও যেন সন্তানের শিক্ষার পেছনেই।

অন্যদিকে বিশ্বজয়ী কোরআনে হাফেজ মাদরাসার এই শিশুরাও কারো সন্তান। এদের জন্য রাষ্ট্র কিংবা সরকার কানাকড়িও খরচ করেনি। বোর্ডিংয়ে পিজ্জা-বার্গারের টিফিনের স্বাদ হয়তো এদের কাছে একেবারেই অচেনা! সাধারণ মানুষের সহযোগিতায় পরিচালিত মাদরাসায় (সিংহভাগ প্রতিষ্ঠানে) বেড়ে ওঠা এই শিশুগুলোই কিন্তু বিশ্ব জয় করে দেখিয়ে দিলো রাষ্ট্রের আনুকল্য, সরকারী অনুদান, শিক্ষা বৃত্তি, প্রধানমন্ত্রীর ফোনকল, গাড়ি-বাড়ি-ফ্লাটের ঘোষনা কিংবা কোন রাষ্ট্রীয় সম্মাননার প্রনোদনায় তারা বেড়ে ওঠেনি। বরং নিত্যদিন জঙ্গি চর্চা আর অনাধুনিক শিক্ষার তকমা মাথায় নিয়েও তারা প্রমান করে ছাড়লো, দেশের মর্যাদা ও সম্মান তাদের হাত ধরেই এলো।

তাদের জন্য প্রধানমন্ত্রীর ফোনকল, গাড়ি-বাড়ি-ফ্লাট কিংবা কোন রাষ্ট্রীয় সম্মাননার প্রয়োজন নেই; এর চেয়ে অনেক বড় অকল্পনীয় সম্মাননা তো তাদের জন্য প্রস্তুত রয়েছেই। কিন্তু প্রয়োজনটা যে আমাদের! নিজেদের জন্য, নিজেদের সন্তানদের জন্য! প্রয়োজনটা জীবন সংগ্রামরত বিশ্বজয়ী এইসব কোরআনের পাখিদের কৃতিত্ব নিজেদের সন্তানদের সামনে তুলে ধরার।

-ড. তুহিন মালিকের ফেসবুক ওয়াল থেকে নেয়া (সামান্য সংশোধিত)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ