রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিএনপির গাড়ি বহরে হামলা: মির্জা ফখরুলসহ আহত কেন্দ্রীয় নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সকালে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মির্জা ফখরুল ও  সঙ্গে থাকা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজি মো. শাহ আলম।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খানও এ তথ্য দিয়েছেন। তবে এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি বলেন, পাহাড় ধসের ঘটনায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে এবং সহযোগিতা করতে বিএনপির মহাসচিবের নেতৃত্বাধীন একটি দল রাঙামাটিতে আসছিল। চট্টগ্রাম থেকে গাড়িবহরটি রাঙামাটি আসার পথে ইছাখালীতে এ হামলার ঘটনা ঘটে।

‘আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের সমর্থকরা এ হামলা চালিয়েছে। হামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শুভসহ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এলোপাতাড়ি মারধর করা হয়েছে।’

এ ঘটনার পর বিএনপির প্রতিনিধিদল রাঙামাটি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা চট্টগ্রাম শহরে ফিরে আসছেন।

সেখানেই মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে জানান বিএনপি নেতা হাজি মো. শাহ আলম।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ