রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আগামী নির্বাচনে ইসলামি মূল্যবোধের শক্তি রাষ্ট্রক্ষমতায় আসবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং উদার গণতান্ত্রিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি বলেন, জাপা হলো ইসলামী মূল্যবোধের প্রধান রাজনৈতিক প্ল্যাটফর্ম, আর এরশাদ হলেন গণতন্ত্রের ধারক। তাই আগামীতে এরশাদের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার বিকালে ঢাকা-৪ আসনের বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও এলাকার আলেম-ওলামাদের সম্মানে দেওয়া ইফতার মাহফিলপূর্ব আলোচনায় তিনি একথা বলেন।

শ্যামপুর-কদমতলি থানা জাপার যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালী, হেফাজত নেতা শরীফ উল্লাহ, মারুফ বিল্লাহ, ক্বারী আব্দুস সোবহান বিক্রমপুরী, মুফতি জাফর আহমেদ, মুফতার রেজা, মুফতি জমির উদ্দিন রহমানী, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী, জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজন দে প্রমুখ।

কদর বাড়ছে চার ইসলামী দলের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ