বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সৌদি পৌঁছেছেন তুর্কি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে  রিয়াদ সফরে গেছেন তুরস্কের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করার লক্ষ্য নিয়ে তিনি এ সফরে বের হয়েছেন।

তুর্কি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি গতকাল (শুক্রবার) বন্দরনগরী জেদ্দায় পৌঁছায়। নজিরবিহীন এ সংকট সমাধানের জন্য সৌদি সফরের সময় তিনি রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন।

সৌদি পৌঁছার আগে গতকাল কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চাভুসওগ্লু। চলমান সংকট নিরসনের জন্য কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহেমেদ আল-জাবের আস-সাবাহ ‘ঝড়োগতির কূটনৈতিক’ উদ্যোগ নিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো সফলতার খবর আসে নি।

অধিকৃত কাশ্মীরে আর কোনো লাশ না পড়ুক: এরদোয়ান

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সৌদি সফরের আগে বুধবার তুর্কি প্রধানমন্ত্রী কাতারও সফর করেছেন। সেখানে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ