বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

প্রধানমন্ত্রী কওমি মাদরাসাকে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছেন: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসাকে স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি বলেন, কওমি মাদরাসার কোনো স্বীকৃতি না থাকায় এতোদিন সাধারণ শিক্ষাব্যবস্থার সঙ্গে কওমি মাদরাসার একটা পার্থক্য ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসাকে একটি স্বীকৃত শিক্ষা হিসেবে ঘোষণা দিয়েছেন। আর সে অনুযায়ী কাজ হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গোল্লারপাড় মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা মাঠে গরিব-দুস্থদের মাঝে কাপড় বিতরণ অনুষ্ঠানে এক বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী একদিকে যেমন দেশের মানুষের সেবা করছেন, অন্যদিকে বিদেশে বাংলাদেশের সুনাম বাড়াচ্ছেন। তিনি মুসলিম দেশগুলোর ভেতর শান্তি আনতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফর করছেন।

হেফাজত ও কওমি মাদরাসা বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও কৃষিমন্ত্রীর নিজস্ব অর্থে উপজেলার চারটি ইউনিয়নের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির ২২৫ জন মেধাবী শিক্ষার্থীকে জামা, গরিব ও দুস্থদের মাঝে ১ হাজার ২০০ শাড়ি, ৪০০ শার্ট ও ৪০০ প্যান্ট বিতরণ করা হয়।

কৃষিমন্ত্রীর সঙ্গে এ সময় জেলা প্রশাসক (ডিসি) মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ