শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবে ৮৪ হাজার পুরুষ ও ৫ হাজার নারী মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামায়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থায় গ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৫ জুন) নগর ভবনে আয়োজিত এক সমন্বয় সভা শেষে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।

সভা শেষে মেয়র বলেন, ‘আমরা মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। এজন্য ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সিসি ক্যামেরাসহ প্রয়োজনীয় সবকিছু রাখা হয়েছে। ডিপিডিসি সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করবে।’

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে উল্লেখ করে সভায় জানানো হয়, আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, সকাল ৯টায়।

ঈদের আগেই কাতার সংকট নিরসনের আহবান জানালো তুরস্ক

এ সময় আরও জানানো হয়, জাতীয় ঈদগাহের প্রধান জামাতে একসঙ্গে ৮৪ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। ৫ হাজার নারীও অংশ নিতে পারবেন এই জামাতে।

সভায় মেয়র সাঈদ খোকন জানান, জাতীয় ঈদগাহে মুসল্লিদের ওজু করার জায়গা ও মোবাইল টয়লেট রাখা হবে। মুসল্লিদের চিকিৎসা সেবা দিতে কাজ করবে অ্যাম্বুলেন্সসহ একটি মেডিক্যাল টিম। গাড়ি নিয়ে আসা মুসল্লিদের গাড়ি রাখার জায়গা থাকবে। প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মেয়র।

সভায় ডিএসসিরি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলালসহ সুপ্রিম কোর্ট, ঢাকা মহানগর পুলিশ, র্যা ব, ঢাকা ওয়াসা, ঢাকা জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর, ডিপিডিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রতিনিধি এবং ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ