শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

হজক্যাম্পের নামে আবাসিক হোটেল: যাত্রীদের মাঝে বিভ্রান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি আবাসিক হোটেলের নাম ‘হজক্যাম্প’ হওয়া বিপাকে পড়েছেন হজক্যাম্প কর্তৃপক্ষসহ যাত্রীরা।

বিমানবন্দর হজক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন মুক্তিযোদ্ধা মার্কেটের চতুর্থ তলায় ‘হজক্যাম্প’ নাম ব্যবহার করে এ হোটেল করা হয়েছে। প্রায়ই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ আবাসিক হোটেল খুঁজতে হজক্যাম্পে ঢুকে পড়েন। এ ঘটনায় বিব্রত হজক্যাম্প কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে হজক্যাম্পের নাম ব্যবহার করে ওই আবাসিক হোটেল চালিয়ে যাচ্ছে স্থানীয় কয়েক ব্যক্তি। এ ব্যাপারে হজক্যাম্পের ইমাম মাওলানা জাহাঙ্গীর হোসেন জানান, আবাসিক হোটেলে ‘হজক্যাম্প’ নাম ব্যবহার করায় হজক্যাম্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। প্রায়ই মানুষ আবাসিক হোটেল খুঁজতে হজক্যাম্পে ঢুকে পড়েন।

তিনি  বলেন, হজক্যাম্প হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। সারাদেশে একটি মাত্র প্রতিষ্ঠান এই হজক্যাম্প। মুক্তিযোদ্ধা মার্কেটের কয়েকজন মুক্তিযোদ্ধা সদস্য বলেন, তারা মনে করেন, হজক্যাম্পের নাম ব্যবহার করে আবাসিক হোটেল করা আইনত অপরাধ।

এ ব্যাপারে হজক্যাম্পের পরিচালক উপ-সচিব ছাইফুল ইসলাম জানান, আবাসিক হোটেলে ‘হজক্যাম্প’ নাম ব্যবহার করা গুরুতর অপরাধ। অচিরেই ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগের চেষ্টা করেও ওই হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ