বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

প্রধানমন্ত্রীর সাথে আলেমদের বৈঠক; দ্রুত স্বীকৃতির কাজ শেষ করার তাগিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: প্রধানমন্ত্রীর সঙ্গে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার প্রতিনিধিদের সাক্ষাৎ হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দ্রুত সংসদে উত্থাপন ও আইন করার অনুরোধ জানিয়েছেন। রোববার দুপুর ১২ টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী আলেমদের আশ্বাস দেন, খুব দ্রুত আলেমদের ইচ্ছে অনুযায়ী যেন স্বীকৃতির বিষয়টি সমাধা হয়। এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রণালয়কেও নির্দেশ দেন বলে জানায় বৈঠক ‍সূত্র।

দুপুর ১২ টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় ১টায়।

জানা যায়, বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রদিনিধি দলে ছিলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, আল্লামা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবদুল বাছেস বরকতপুরী, মুফতি নূরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল ইসলামও মাওলানা উসামা আমিন।

বৈঠকে আল্লামা শাহ আহমদ শফীর পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। যাতে কওমি মাদরাসা শিক্ষার ঐতিহ্য অবদান ও স্বকীয়তার কথা বিস্তারিত উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর সামনে আলোচনায় আলেমগণ কওমি মাদরাসার স্বীকৃতি আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনেই দেয়ার আহবান জানান। স্বীকৃতির জন্য অন্য কোনো ইউনিভার্সিটির মধ্যস্ততা যেন না থাকে সেটিও অনুরোধ করেন তারা।

কওমি স্বীকৃতির আইনি অনুমোদনের জন্য সংসদে প্রধানমন্ত্রীর সাক্ষাতে যাচ্ছেন আলেমরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ