সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

কাতারকে বয়কটের অন্যতম লক্ষ্য আলজাজিরার কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার থেকে তামিম রায়হান
লেখক ও কলামিস্ট

সৌদিআরবের রাজধানী রিয়াদে আলজাজিরার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে দুদিন আগে। আলজাজিরার ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে সৌদি, আমিরাত ও বাহরাইন এবং তাদের কয়েকটি মিত্রদেশে।

শুধু তাই নয়, সৌদিআরবে পর্যটকরাও যেন আলজাজিরা দেখার সুযোগ না পায়, সে ব্যাপারে হোটেল মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। আলজাজিরা দেখা গেলে এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং লাইসেন্স বাতিলেরও সতর্কতা দিয়েছে সৌদি পর্যটন কর্তৃপক্ষ।

হোটেলের প্রত্যেক রুমে রিসিভার না রেখে কেন্দ্রীয়ভাবে চ্যানেল ঠিক করে চালানোরও আদেশ দিয়েছে এই কর্তৃপক্ষ।

কাতারের ইংরেজি দৈনিক পেনিনসুলার ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে আরব আমিরাতে। কিন্তু কাতারে এখনও দেখা যাচ্ছে সৌদি ও আরব আমিরাত এবং বাহরাইনের সবগুলো চ্যানেল। পড়া যাচ্ছে সব ধরণের পত্র পত্রিকার অনলাইন সংস্করণ।

সংবাদমাধ্যমের প্রতি স্বাধীনতার ইস্যুতে কাতারের সাহসী উদারতা আর সৌদি-আমিরাত ও বাহরাইনের সংকীর্ণ বিদ্বেষ নিয়ে লেখালেখি করে আমার লাভ নেই। কারণ, তথ্যযুদ্ধে আলজাজিরার সামনে টিকতে না পেরেই যে এমন সিদ্ধান্ত, সেটি সাধারণ দর্শকও বোঝেন। তবে এই অঞ্চলের মানুষ মনে করছে, কাতারকে চেপে ধরার এই প্রক্রিয়ায় আলজাজিরা বন্ধ করে দেওয়া এবং হামাসকে বহিষ্কার করার এসব দাবি দাওয়া ইসরাইল থেকে আসা।

[caption id="" align="alignnone" width="604"] আল-জাজিরার কার্যালয়[/caption]

কারণ, গাজায় ফিলিস্তিনিদের দিকে ইসরাইলের সৈন্যদের কেউ গুলি ছোঁড়া দূরের কথা, গাজার কোনো শিশুর দিকে ইসরাইলি নরাধমরা চোখ বড় করে তাকালে সেটিই হয়ে যায় আলজাজিরার শীর্ষসংবাদ। তখনই বিপাকে পড়ে ইসরাইল। এতে ক্ষুব্ধ হয় ইসরাইলের আরবীয় দোস্ত আর মজলুমদের দুশমনরা।

সৌদি আরব ও আরব আমিরাতের সংবাদমাধ্যমে আলজাজিরাকে নিয়ে অব্যাহত অপপ্রচার দেখে মাঝে মাঝে মনে হয়, কাতারের আলজাজিরা কেবল সংবাদমাধ্যম নয়, বরং এটি একটি দুর্গ যেখান থেকে উচ্চারিত হয় নিপীড়িত মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর।

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ