বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

আত্মসংযমি মানুষ কখনো ফাসাদ সৃষ্টি করতে পারে না: অধ্যাপক মাহবুবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ১৫ রমজান ১১ই জুন রাজধানীর ঐতিহ্যবাহী বাসমতী রেস্টুরেন্টে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে "মাহে রমজানে আমাদের শিক্ষা"-শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, মাহে রমজান আমাদের নৈতিক গুণাবলি অর্জনের শিক্ষা দেয়। রমজানের অন্যতম শিক্ষা হলো আত্মসংযম। আত্মসংযমি মানুষ কখনো ফাসাদ সৃষ্টি করতে পারে না।

সুতরাং আমাদেরকে রমজানের শিক্ষা বুকে ধারণ করে আত্মসংযমি হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সহ নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ