বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

আদর্শ সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা অনস্বীকার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বাড্ডা থানা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১২ রমজান, ৮ই জুন ) "আদর্শ সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা"-শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মমহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, সিয়াম পালন আমাদেরকে ধৈর্য, আত্মসংযম, পরোপকারীতার মতো মানবিক গুনাবলি অর্জন এবং গীবত, পরনিন্দা, হিংসা, অহংকার, চোগলখোরির মতো বদ গুনাবলি থেকে নিজেকে মুক্ত হতে শিক্ষা দেয়।

সর্বোপরি আদর্শ মানুষ গঠনে সিয়াম সাধনা তথা রমজানে রোজা রাখার ভুমিকা অপরিসীম। সুতরাং আদর্শ সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মাদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে থানা শাখার দায়িত্বশীলগণ, সহযোগী সকল সংগঠনের দায়িত্বশীলগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ