আওয়ার ইসলাম: এক মহিলার রমজান মাসে রাতের বেলা খুবই অল্প পরিমাণে হায়েজ হলো, আবার ভোররাতে সে হায়েজ এর কোন চিহ্ন দেখতে পেলনা, সে রোজা রেখে দিল। সারাদিন তার কোন হায়েজ হলোনা, আবার রাতের বেলা আগের মতই খুবই অল্প পরিমাণে হলো। আবার ভোররাতে সে রোজা রেখে দিল।
এভাবেই কয়েকদিন চলতে থাকলো। মোটকথা তার রাতের বেলা খুবই অল্প পরিমাণে হায়েজ হয় কিন্তু সারাদিন আর কোন হায়েজ এর চিহ্ন পাওয়া যায় না। এভাবে অনবরত চলতে থাকে। এখন এই মহিলার নামাজ রোজার হুকুম কি? সে যে রোজা গুলো রেখেছে সেগুলো হবে কি? তিনদিনের কম হায়েজ হলে তার হুকুম কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি উক্ত মহিলার পূর্ব থেকে হায়েজের সময়সীমা নির্ধারিত থাকে, তাহলে উক্ত সময়টা হায়েজ ধরা হবে। বাকি দিনগুলো ইস্তিহাজার হুকুমে হবে।
আর যদি সময় নির্দিষ্ট না থাকে, তাহলে দশদিন পর্যন্ত হায়েজ ধরা হবে। এর পর থেকে ইস্তিহাজার হুকুম হবে।।
হায়েজ অবস্থায় নামায পড়া যায় না। রোযাও রাখা যাবে না। তবে পরবর্তীতে রোযার কাযা করতে হবে। কিন্তু নামাযের কাযা করতে হবে না।
আর ইস্তিহাজার সময়টিতে নামায ও রোযা সবই করতে হবে।
উদাহরণতঃ
যারা অনবরত উক্ত পদ্ধতিতে রক্ত আসতে থাকে, তার যদি পূর্ব নির্ধারিত সময় হয় ৫দিন। তাহলে রক্ত আসার সময় থেকে ৫দিন হায়েজ ধরা হবে। এর পর থেকে ইস্তিহাজা। পরের মাসেও ৫দিন হায়েজ। বাকি দিনগুলো ইস্তিহাজা হিসেবে গণ্য হবে।
আর যদি সময় নির্ধারিত না থাকে, তাহলে দশদিন হায়েজ। বাকি দিনগুলো ইস্তিহাজা ধরবে।
فَإِنْ لَمْ يُجَاوِزْ الْعَشَرَةَ فَالطُّهْرُ وَالدَّمُ كِلَاهُمَا حَيْضٌ سَوَاءٌ كَانَتْ مُبْتَدَأَةً أَوْ مُعْتَادَةً وَإِنْ جَاوَزَ الْعَشَرَةَ فَفِي الْمُبْتَدَأَةِ حَيْضُهَا عَشَرَةُ أَيَّامٍ وَفِي الْمُعْتَادَةِ مَعْرُوفَتُهَا فِي الْحَيْضِ حَيْضٌ وَالطُّهْرُ طُهْرٌ. هَكَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ. (الفتاوى الهندية، كتاب الطهارة، الْبَابُ السَّادِسُ فِي الدِّمَاءِ الْمُخْتَصَّةِ بِالنِّسَاءِ وَفِيهِ أَرْبَعَةُ فُصُولٍ، الْفَصْلُ الثَّالِثُ فِي الِاسْتِحَاضَةِ-1/37)
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ، فَذَلِكَ نُقْصَانُ دِينِهَا»
হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, হায়েজা মহিলা নামায পড়বে না এবং রোযা রাখবে না, এটা কি ঠিক নয়? আর এটাই তাদের দ্বীনের ত্রুটি। [সহীহ বুখারী, হাদীস নং-১৯৫১]
عَنْ مُعَاذَةَ، قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ: مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ، وَلَا تَقْضِي الصَّلَاØ