মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

মারকাজুত তাকওয়ায় তারুণ্যের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: ‘কাছে আসার গল্পটা শুরু হোক এখান থেকেই, ঐক্যের সুর বাজুক সবার কণ্ঠে’
এই কথাটি সামনে রেখে বুধবার (৭ জুন) সন্ধায় খ্যাতিমান ওয়ায়েজ, মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মিছবাহ’র আহবানে যাত্রাবাড়ীতে হয়ে গেল তারুণ্যের মিলনমেলা।

এ উপলক্ষ্যে মারকাযুত তাকওয়া মিলনায়তনে সন্ধ্যায় ইফতার মাহফিলসহ অনুষ্ঠিত হয় এ আয়োজন। এতে উপস্থিত ছিলেন দেশের তরুণ প্রজন্মের পরিচিতমুখ। তারা নিজেদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে আলোচনা করেন।

অয়োজনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমিন সাদী, ছাত্রনেতা মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, পীর ইয়েমেনী মসজিদের খতীব মুহাদ্দিস মাওলানা ইমরানুল বারী সিরাজী, সিরাজী হজ গ্রুপের চেয়ারম্যান মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ধানমন্ডি সায়েন্সল্যাব জামে মসজিদের খতীব মাওলানা শামসুদ্দোহা আশরাফী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, বিশিষ্ট লেখক এম শামসুদ্দোহা তালুকদার, ইসলামিক আরজে মাওলানা মামুন চৌধুরী, সদ্য দেওবন্দ ফারেগ হাওলাদার জহিরুল ইসলাম ও মাওলানা মাহফুজুর রহমান জাবের, জাইফ মাসরুরসহ প্রায় অর্ধ শতাধিক তরুণ।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় সবার ভেতর সম্প্রীতি বৃদ্ধি ও ঐক্যমত চর্চার আহ্বান জানান তরুণ আলেমরা। তারা বলেন, স্যোশাল মিডিয়া দূরের মানুষের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেও কাছের মানুষকে অনেক সময় দূরে ঠেলে দেয়। এ জন্য পরিচিতজনদের নিয়ে এমন উদ্দেশ্যহীন বৈঠকী যোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতা করে।

সবশেষে তরুণ সুন্দর এ আয়োজনের জন্য মারকাজুত তাকওয়া ও মাওলানা হাবিবুর রহমান মিসবাহকে অভিনন্দন জানান।

আল্লামা আহমদ শফী সুস্থ আছেন, গুজবে কান না দেয়ার আহবান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ