সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

কাতারে সেনা মোতায়েন করবে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের সঙ্গে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দেশটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ৭ জুন ২০১৭ বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট। খবর আল জাজিরা।

খবরে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অনুসারে কাতারের একটি তুর্কি সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েন করবে। এই প্রস্তাবটি প্রথম খসড়া করা হয়েছিল চলতি বছরের মে মাসে। বুধবার তা দেশটির পার্লামেন্টে ২৪০ ভোটে পাস হয়। প্রস্তাবটিতে সমর্থন দেয় ক্ষমতাসীন একে পার্টি ও জাতীয়বাদী বিরোধী দল এমএইচপি।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার পর তুরস্ক দেশটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল।

তুরস্ক দীর্ঘদিন ধরেই কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আসছে। কাতারের মিত্র দেশগুলোর মধ্যে তুরস্ক রয়েছে। কাতারে তুরস্ক একটি সেনা ঘাঁটি নির্মাণ করছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা আরোপে সংকটের সমাধান হবে না। এ সংকটে কাতারকে সব ধরনের সহযোগিতা ও সমাধানে সব শক্তি কাজে লাগাবে তুরস্ক।

২০১৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে মধ্যপ্রাচ্যে প্রথম সামরিক ঘাঁটি কাতারে গড়ে তুলছে তুরস্ক। ২০১৬ সালে ওই সময়কার তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোলগু সামরিক ঘাঁটিটি পরিদর্শন করেন। এরই মধ্যে ঘাঁটিটিতে দেড়শ সেনা মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, সোমবার (৫ জুন) কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ। প্রথমে সৌদি আরব, বাহরাইন ও পরে তাদের ধারাবাহিকতায় মিসর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও ইয়েমেন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

ইয়েমেনে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আরব জোট থেকেও বাদ দেওয়া হয় কাতারকে। সম্পর্ক ছিন্নকারী দেশগুলো ফ্লাইট চলাচল বন্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপও ঘোষণা করে। তবে কাতার এসব অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: আল জাজিরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ